বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

 চৌধুরী সাহেব ড্রয়িংরুমে বসে পত্রিকায় খ্যাতনামা মডেলের সঙ্গে এক বক্সারের বিয়ের খবর পড়ছিলেন। খবর পড়েই তেতো হয়ে গেল তার মন। হিংসার বশে চৌধুরী সাহেব তার সহধর্মিণীকে আফসোস করে বললেন, ‘আমি কিছুতেই বুঝতে পারি না। সুন্দরী মহিলারা কেন সব সময় অপদার্থ টাইপের লোকদেরই বিয়ে করে?’ চৌধুরী সাহেবের স্ত্রীর ত্বরিত উত্তর, ‘বিষয়টি বুঝতে পারার জন্য ধন্যবাদ।’

  বেশ কয়েক বছর পর দুই বান্ধবীর দেখা হয়েছে। গল্পগুজবের মধ্যে এক বান্ধবী হঠাৎ বলে উঠল, ‘কী রে, এনগেজমেন্ট রিং ভুল আঙুলে পরে আছিস কেন?’ অন্য বান্ধবী মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, ‘ভুল পুরুষকে বিয়ে করার জন্য এই প্রতিবাদ।’
 বিয়ের সময় কনে তার মায়ের কাছে দোয়া চাচ্ছে, ‘আমার স্বামী যেন বাবার মতোই হয়।’ মায়ের করুণ উত্তর, ‘তাহলে তোর জন্য আমার সহানূভূতি রইল রে মা!’

 পুরুষদের কাছে জ্ঞান হলো টমেটো একটি ফলের নাম। আর নারীর জ্ঞানের কারণেই টমেটো ফল দিয়ে সালাদ তৈরি হয়।
 কোনো ছেলেকে ‘আপনার ল্যাপটপ কম্পিউটারের কনফিগারেশন কী?’ জিজ্ঞেস করলে উত্তরে বলবে, ‘প্রসেসর-২ দশমিক ২৬ গিগাহার্টজ, ডিডিআরথ্রি র‌্যাম-২ গিগাবাইট, সাটা হার্ডডিস্ক-৫০০ গিগাবাইট’। আর মেয়েদের একই প্রশ্ন করলে সরল উত্তরে বলবে, ‘নীল রঙের ল্যাপটপ’।

 ঝগড়া যখনই চরম পর্যায়ে চলে যায় তখনই চৌধুরী সাহেবের স্ত্রী হাঁটু গেড়ে বসে যান। কারণ তখন চৌধুরী সাহেবকে তার স্ত্রী বলেন, ‘পুরুষ মানুষ হলে খাটের নিচ থেকে বের হয়ে কথা বলো।’
সংগ্রহ: জাহিদ হোসাইন খান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন