বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

প্রযুক্তি বিষয়ক

মানসিক চাপে রয়েছেন কিন্তু বুঝতে পারছেন না ঠিক কতটা মানসিক চাপে রয়েছেন আপনি? সুখবর হচ্ছে, যুক্তরাজ্যের গবেষকেরা মানসিক চাপ পরীক্ষা করার একটি পদ্ধতি উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বন্ধু বা প্রিয়জন হলেও মানসিক চাপের থাকার কথাটি তাঁকে বললেই কেবল সে জানতে পারে। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগ জানিয়েছে, সুস্থ-স্বাভাবিক মানুষ সহজেই কাছের মানুষের কাছে মানসিক চাপের কথা বলতে পারেন কিন্তু আলঝেইমার রোগীর ক্ষেত্রে মানসিক চাপে থাকার বিষয়টি জানানো সম্ভব হয় না। মানসিক চাপের মাত্রা জানতে লাফবার্গ বিশ্ববিদ্যালয় ও ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা রাসায়নিক পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছেন।
‘ব্রিদ রিচার্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা সংশ্লিষ্ট নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, মানুষের শ্বাস নেওয়ার বিষয়টির ওপর তার চাপে থাকার বিষয়টি বোঝা যায়। তাই গবেষকেরা মানুষের দীর্ঘশ্বাসকে রাসায়নিক পদ্ধতিতে বিশ্লেষণ করে মানসিক চাপ মাপার যন্ত্র তৈরির চেষ্টা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন