প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ ছাড় দিচ্ছে গুগল
এক বছর আগে গুগল বিভিন্ন অ্যাপ্লিকেশন, মুভি,
মিউজিক, ম্যাগাজিন এবং বই সহজে ডাউনলোড করার জন্য অ্যান্ড্রয়েড
মার্কেটপ্লেসে ‘গুগল প্লে’ নামে একটি সেবা চালু করে। এক বছরের মধ্যে ১০
লাখেরও বেশি কনটেন্ট জমা হয়েছে গুগলের এই সেবাতে এবং এর প্রথম
প্রতিষ্ঠাবর্ষিকীতে কিছু সেবার ওপর বিশেষ ছাড় দেয়া হয়েছে, এমনটাই জানিয়েছে
এবিসি নিউজ।
গুগলের এই বিশেষ ছাড়ের আওতায় সিনেমার জন্য ৯৯ সেন্ট, নতুন মুক্তি পাওয়া
চলচ্চিত্রের জন্য ৪.৯৯ মার্কিন ডলার এবং একটি সাপ্তাহিক ম্যাগাজিন এক
মার্কিন ডলারের মধ্যেই গ্রাহকদের সরবরাহ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে গুগল
একটি বিশেষ গেইমও প্রকাশ করেছে।
গুগল প্লে ডিজিটাল কনটেন্ট-এর ভাইস প্রেসিডেন্ট জেমি রোজেনবার্গ এবিসিকে
দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা সফল এবং
ঘটনাবহুল একটি বছর পার করলাম। এর কনটেন্ট সমৃদ্ধ করতে আমাদের এক বছরে বেশ
পরিশ্রম করতে হয়েছে’। রোজেনবার্গ আরো জানিয়েছেন, ‘আমরা
অ্যান্ড্রয়েড বন্টনের শীর্ষে। প্রতিদিনই আমরা ১৩ লাখ অ্যান্ড্রয়েড সরবরাহ
করতে পারছি। অ্যামাজন-এর কনটেন্ট স্টোর ‘কিন্ডল ফায়ার’-এর সঙ্গে
প্রতিদ্বন্দ্বীতা করার জন্য গুগল প্লে তার স্টোরে নেক্সাস-৭ রাখার অনুমতি
দেয়।
রোজেনবার্গ আরো জানিয়েছেন, গুগলের অ্যাপ্লিকেশন সেবা ১৩০টি দেশে
পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য সেবাগুলো কয়েকটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ।
গুগল চেষ্টা করছে এই সেবাগুলো বাকি দেশগুলোতেও সরবরাহ করতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন