বাফটা ২০১৩ এর সেরা গেম ‘ডিজঅনার্ড’
ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস
(বাফটা)-এর সেরা ভিডিও গেইমের পুরস্কার জিতলো ‘ডিজঅনার্ড’। বাফটা
পুরস্কারে জনপ্রিয় ভিডিও গেইমগুলোর সাফল্য সম্পর্কে জানিয়েছে বিবিসি।
ফার্স্ট পারসন শুটিং গেইম ‘ডিজঅনার্ড’-এর গল্প গড়ে উঠেছে এক প্লেগ
মহামারী আক্রান্ত এক শহরের পটভূমিতে। যেখানে শত্রুর ওপর প্রতিশোধ নিতে
গেইমার লড়াই করবেন বিশেষ শক্তি আর তলোয়ার দিয়ে।
অন্যদিকে প্লে-স্টেশন
গেইম ‘জার্নি’ এই আসরে অনলাইন মাল্টিপ্লেয়ার, আর্টিস্টিক অ্যাচিভমেন্ট,
গেইম ডিজাইন, অরিজিনাল মিউজিক এবং অডিও অ্যাচিভমেন্ট এই পাঁচটি পুরস্কার
জিতে নেয়।
অনলাইনে বাক্যহীন স্বল্পদৈর্ঘ্যরে সুরের মাধ্যমে একজন
গেইমার আরেকজন গেইমারের সঙ্গে যোগাযোগ করে পুরো গেইমটি খেলতে পারবেন।
জার্নি গেইমটি বানিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার সাবেক
শিক্ষার্থীদের গড়া গেইম ডেভেলপার প্রতিষ্ঠান ‘দ্যাটগেইমকোম্পানি’।
অন্যদিকে
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দি ওয়াকিং ডেড’-এর ওপর ভিত্তি করে নির্মিত একই
নামের ভিডিও গেইমটি মোবাইল অ্যান্ড হ্যান্ডহেল্ড এবং বেস্ট স্টোরি পুরস্কার
দু’টি জিতে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন