বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৩

News feeds

বাজার গবেষণাপ্রতিষ্ঠান পিপার জেফরির বিশ্লেষক জিন মানস্টার সমপ্রতি জানিয়েছেন, এ মাসে অথবা এপ্রিলে অ্যাপল আইপ্যাড হালনাগাদ বা নতুন সংস্করণ করতে পারে। মানস্টার বলেন, ‘সাধারণত বসন্তেই অ্যাপল তার ট্যাবলেটের হালনাগাদ করে অর্থাৎ নতুন সংস্করণ আনে। আর আপডেট করা আইপ্যাডের নকশায় পরিবর্তন আসাটাই স্বাভাবিক।’ মানস্টার আরও জানান, ‘বর্তমান আইপ্যাড মিনির সঙ্গে রেটিনা ডিসপ্লে থাকলেও আপডেট করা আইপ্যাড মিনিতে এটি সংযোজনের কোনো সম্ভাবনা নেই।’ তিনি আরও আশা করছেন, আগামী ছয় মাসের মধ্যে অ্যাপল টিভি বাজারে আসবে।
মানস্টার প্রসঙ্গক্রমে বলেন, অ্যাপল যদি বসন্ত উৎসব করে, তবে সেখানে নতুন পণ্য আসার তেমন সম্ভাবনা নেই। কিন্তু নতুন পণ্য বাজারে ছাড়ার জন্য বছরের বাকি যেকোনো সময় বেছে নিতে পারে কোম্পানিটি। আর এর মধ্যে রয়েছে অত্যন্ত সস্তা ফোন এবং টেলিভিশন। এতে বিনিয়োগকারীরা অ্যাপলের নতুন উদ্ভাবন নিয়ে উচ্ছ্বসিত হবেন।
গত মাসে এক প্রতিবেদনে বলা হয়েছিল, নতুন পণ্য আনার আগে বেশ জোরেশোরে কাজ করছে অ্যাপল। কোম্পানির একটি সূত্রে জানা যায়, এ মাসের মধ্যে নতুন আইপ্যাড ও আইপ্যাড মিনি বাজারে আনার জন্য কাজ করছে অ্যাপল। সূত্রটিকে সমর্থন করে টোপেকা ক্যাপিটাল মার্কেটসের ব্রায়ান হোয়াইট বলেন, এত তাড়াতাড়ি নতুন পণ্য আনার ব্যাপারটা অ্যাপলের জন্য একটু বেমানান। কারণ, মাত্র দুই মাস আগে আইপ্যাড এবং আইপ্যাড মিনির নতুন সংস্করণগুলো বাজারে এসেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, নতুন আইপ্যাড৫ হবে আরও হালকা ও পাতলা এবং এটি চলবে এ৬এক্স প্রসেসরে। আইপ্যাড মিনির দ্বিতীয় সংস্করণটির গঠন ও আকৃতি হবে আগেরটির মতোই, শুধু বদলে যাবে ভেতরের হার্ডওয়্যার বা যন্ত্রপাতি। এখন পর্যন্ত আইপ্যাড মিনির রেটিনা ডিসপ্লে সম্পর্কে কোনো খবর নেই। তবে খুব শিগগির এর নতুন সংস্করণটি হাতে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন